সর্বশেষ

সারাদেশে সাংবাদিকদের উপর মামলা হামলা বন্ধের দাবি নিয়ে বিএসসি’র ভার্চুয়াল এক ‘জরুরী সভা’ অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক: 29 December 2024 , 9:51:44 107 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

সারাদেশে সাংবাদিকদের উপর একের পর এক চলমান মামলা হামলার প্রতিকারসহ উদ্ভূত পরিস্থিতিতে কলাকৌশল নির্ধারনে বিএসসি’র দীর্ঘ এক প্রাণবন্ত ভার্চুয়াল মিটিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

রাত ৯ টা থেকে রাত পৌণে একটা পর্যন্ত পৌণে চার ঘন্টা ধরে চলা ‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’ তথা বিএসসি’র ওই ভার্চুয়াল মিটিংয়ে সারাদেশ থেকে বিএসসি’র প্রায় ৩০ জন বাঘা বাঘা সাংবাদিক নেতা ভার্চুয়ালি অংশ নিয়ে সারগর্ভ বক্তব্য রাখেন।
বিএসসি’র আহবায়ক, একুশে টিভির সাংবাদিক এম রায়হানের সভাপতিত্বে এতে ‘মূখ্য আলোচক’ ছিলেন বিএসসির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, একাধিকবার স্বর্ণ পদকপ্রাপ্ত দেশের অনুসন্ধ্যানী সাংবাদিকতার সুপরিচিত মুখ সাইদুর রহমান রিমন।
সভায় বিএসসি’র পক্ষ থেকে সাংবাদিক নির্যাতন বন্ধে কয়েক দফা প্রস্তাবনা ও সুপারিশ তুলে ধরা হয়।
পাশাপাশি সহসাই বিএসসি’র পক্ষ থেকে একটি প্রতিনিধি দল মাননীয় আইন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাত করে সাংবাদিকদের উপর মামলা হামলা বন্ধে এসব সুপারিশমালাসহ স্মারকলিপি প্রদানেরও সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
দীর্ঘ পৌণে চার ঘন্টা ধরে চলা ভার্চুয়াল এ মিটিংয়ের প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন বিএসসির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রিপোর্টার গৌরাঙ্গ দেবনাথ অপু।।

আরও খবর

Sponsered content