সর্বশেষ

দৈনিক জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলা

  নিজস্ব প্রতিবেদক: 26 December 2024 , 2:45:54 126 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদকসহ চার সাংবাদিকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বাংলামোটর এলাকায় প্লানাস টাওয়ার সংলগ্ন পত্রিকাটির কার্যালয়ের পাশে এ হামলা হয়।

হামলার ঘটনায় জনবাণী পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতাউর হোসেন আহত হন। সন্ধ্যা ৬টায় তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত সবাই প্রাথমিক চিকিৎসা নেন। সম্পাদক শফিকুল ইসলাম গুরুতর আহত হন।

আহত সাংবাদিক বশির হোসেন খান বলেন, ‘বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ ২০-২২ জনের দুর্বৃত্ত দল রড, লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। তখন আমরা কিছুই বুঝতে পারছিলাম না। পূর্ব পরিকল্পিতভাবে তারা আমাদের ওপর হামলে পড়ে। আমরা তাদের কাউকে চিনতে পারিনি।’

এর আগে হামলাকারীরা জনবাণীর পত্রিকার কার্যালয়ে গিয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘আমরা একটি শপিং সেন্টার থেকে অফিসে যাচ্ছিলাম। আমাদের অফিস না পেয়ে দুর্বৃত্তরা আমাদের খোঁজে বের হয়ে রাস্তায় পেয়ে হামলা চালায়।’

পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে জানিয়ে বশির হোসেন খান বলেন, ‘তারা (হামলাকারীরা) আমাদের পেয়ে প্রথমে নাম জিজ্ঞেস করে। এরপর হামলা চালায়। এমনভাবে এসেছিল যে, মনে হয়েছে দূর থেকে কেউ দেখিয়ে দিয়েছে। হামলায় সম্পাদকের মাথা, হাত ও পিঠে ক্ষত হয়েছে। সম্পাদককে হত্যার জন্য টার্গেট করে এ হামলা চালানো হয়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘বাংলামোটর এলাকায় হামলার ঘটনায় আহত চার সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আইনি পদক্ষেপ নিতে আহত সাংবাদিকদের পরিবারের সদস্যদের পক্ষে শাহবাগ থানায় যোগাযোগ করা হয়েছে।

আরও খবর

র‌্যাব-৭, চট্টগ্রাম এর পৃথক অভিযানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হত্যা মামলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং চান্দগাঁও থানা শাখার ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের সদস্য গ্রেফতার।

কুমিল্লায় র‍‍্যাব এর অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ ৫ জন আটক।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে অপহৃত পাটেরবাগ জামে মসজিদের ইমাম  উদ্ধার গ্রেফতার দুই

চৌদ্দগ্রামে জামায়াত নেতার ‘হাতুড়ি পেটায়’ সাবেক মেম্বার রক্তাক্ত, আতঙ্কে খাটরা গ্রাম

কুমিল্লাবাসী যখন জাগে, তখন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের ফ্যাসিবাদ-দুঃশাসন সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়: হাসনাত

কুমিল্লার চৌদ্দগ্রামে ক্রেতা সেজে উপজেলা প্রশাসনের  মিস্বান্নী বাজারে অভিযান আটক ০৯ জন,  পশু জব্দ ৬৮

Sponsered content