সর্বশেষ

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ০২

  আয়েশা আক্তার: 4 December 2024 , 3:20:05 144 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ৬নং জগন্নাথপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির নগদ টাকাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার চকবাজার পুলিশ ফাঁড়ির পুলিশের একটি চৌকস টিম।
কুমিল্লা চকবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত অফিসার ইনচার্জ মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মীর সিরাজুল ইসলাম, এএসআই(নি:) মোঃ ইলিয়াস সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে (০৩ডিসেম্বর) মঙ্গলবার রাত ০৭.৩০ মিনিটের সময় কোতয়ালী মডেল থানাধীন ৬নং জগন্নাথপুর ইউনিয়ন শাহপুর পূর্বপাড়া মো: সহিদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৮৪ বােতল বিদেশি মদ, ৪৮ বোতল ফেনসিডিল, ৯৩ বোতলের স্কাপসিরাপ, ৭৯ বোতল বিয়ার, ৭৭৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০,৮২,০৭০ টাকাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো, কোতোয়ালি মডেল থানার শাহপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো: আব্দুল সাত্তার (৫২) ও সদর দক্ষিণ মডেল থানার লালমাই দক্ষিণ কাছার গ্রামের আব্দুল হাই এর ছেলে মোঃ পারভেজ (১৫)।
চকবাজার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ মঈন উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামী আব্দুল সাত্তার ও মোঃ পারভেজ এর বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নবাগত পুলিশ সুপার  নাজির আহমেদ খান জানান আমি কুমিল্লায় সদ্য যোগদানকারী দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে কুমিল্লার সুনাম অব্যাহত রাখতে সকলের সহযোগিতায় কাজ করে যাচ্ছি। বিগত শত বছরের পুরোনো ইতিহাস সমৃদ্র কুমিল্লা, মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স শুধু কথায় নয় কাজের মাধ্যমে দেখাব।

আরও খবর

ঈদুল আযহাকে সামনে রেখে মহাসড়ক ও গরুর হাটে সাপোর্ট সেন্টার ও জাল টাকা সনাক্তে সহায়ক ভূমিকা সহ তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ বিতরণ করবে কুমিল্লা র‌্যাব -১১

বিজয়নগরে ভূমি দস্যু পরিবার কতৃক বিএমএসএস এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকে প্রাণ নাসের হুমকি দিয়ে হামলা করে

র্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ২৮.৫ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ব্রাক্ষণবাড়িয়া ১২০ কেজি গাঁজাসহ আটক ০৩, পলাতক ০২

জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছেন, কোন শাসন ক্ষমতায় আছে তা নিয়ে জাতিসংঘের কোন চিন্তা নেই, তিনি যোগ করেছেন যে আওয়ামী লীগের পতনের পর থেকে যে অধিকার লঙ্ঘন ও অপব্যবহার হয়েছে তাও তুর্কি সফরের আওতায় আসবে

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Sponsered content