সর্বশেষ

কুমিল্লার সদর দক্ষিণে সড়ক দুর্ঘটনায় নিহত এক

  নিজস্ব প্রতিবেদক: 3 November 2024 , 8:42:28 138 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর বাটপাড়া এলাকায় রবিবার ভোরে একটি মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত হন এবং এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।নিহত ব্যক্তির নাম মিজান (৩৩) এবং আহতের নাম সামিয়া ইসলাম (২১)।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ০৩ নভেম্বর ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঢাকামূখী একটি মাইক্রোবাস, নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অজ্ঞাত গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত হন এবং এক যাত্রী গুরুতর আহত হন।খবর পেয়ে চৌয়ারা বাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। এং নিহত ব্যক্তিকে উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করে। আহতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও খবর

Sponsered content

সাংবাদিক সাঈদুর রহমান রিমন” স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা?

একের পর এক মবের ঘটনা ঘটলেও জড়িতদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ দৃশ্যমান নয়

রোগীকে ধর্ষণের অভিযোগে আটক ভুয়া ডাক্তার

কুমিল্লা মুরাদনগরের ধর্ষনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা

সদর দক্ষিণ সার্কেল কি নীরব দর্শক? এএসআই জামশেদ-অমানের বিরুদ্ধে ফাঁদে ফেলার অভিযোগে তদন্তে গাফিলতি নিয়ে প্রশ্ন

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন খাবার হোটেলে র‍্যাব-১১ সিপিসি-২ কর্তৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে ১১ জন মাদক ব্যবসায়ী ও ০১ জন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু গাঁজা ও ইয়াবা সহ আটক।