সর্বশেষ

কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা’সহ আটক এক

  নিজস্ব প্রতিবেদক : 14 October 2024 , 4:01:30 232 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

১৪ অক্টোবর র্যাব ১১ বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণের ফুলতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ১০ কেজি গাঁজাসহ একজনে আটক করেছে র্য্যাব ১১৷

সোমবার (১৪ অক্টোবর ) র‍্যাব- ১১, সিপিসি- ২ কুমিল্লার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত ব্যাক্তি হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার দূর্গাপুর এলাকার মোঃ রফিকুল ইসলাম এর ছেলে মোঃ মোবারক হোসেন (৩৫)। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

র্যাব-১১জানায় যে, গ্রেফতারকৃত আসামী সে দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটর সাইকেলটি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা ব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content