সর্বশেষ

র‍্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ০৪ কেজি গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল ও ২৪ ক্যান বিয়ার’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক 16 September 2024 , 5:42:05 275 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

১৬ সেপ্টেম্বর ২০২৪ র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ রোজ রবিবার রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লক্ষীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২ জন আসামীকে গ্রেফতার করেন।
এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ০৪ কেজি গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল, ২৪ ক্যান বিয়ার ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ জহিরুল ইসলাম কামরুল (২৪) এবং ২। মিজান (৩১) নামক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ০৪ কেজি গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল, ২৪ ক্যান বিয়ার ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়। ১। কুমিল্লা জেলার দাউদকান্দি থানার টামটা গ্রামের মৃত আব্দুল মান্না এর ছেলে মোঃ জহিরুল ইসলাম কামরুল (২৪), ২। একই গ্রামের মৃত সামসু মিয়া এর ছেলে মিজান (৩১)।

র‍্যাব জানায় প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত সিএনজি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল ও বিয়ার সংগ্রহ করে কুমিল্লাসহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

 

 

আরও খবর

Sponsered content