ডেস্ক রিপোর্ট : 9 April 2026 , 5:48:38 69 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে এক কিশোর (১৬)। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ থেকে ৫ জন। ঘাতক বাসটি পালকি পরিবহনের বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ উখিয়া মহাসড়কে টেকনাফগামী ‘পালকি পরিবহন’ (কক্সবাজার ঝ-১১০২১৪) নামক একটি বাস বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি সামনে থাকা একটি যাত্রীবাহী টমটমকে (ব্যাটারিচালিত অটোরিকশা) সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় টমটমটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক কিশোর যাত্রীর মৃত্যু।
দুর্টনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। নিহত কিশোরের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে, দুর্ঘটনার পর বাসের চালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘাতক বাসটিকে জব্দ করার প্রক্রিয়া চলছে। উখিয়া থানা পুলিশ নিহত ও আহতদের পরিচয় শনাক্তকরণসহ আইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। “দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। আমরা চালককে আটকের চেষ্টা করছি।” — সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই ঘটনার পর থেকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।











