সর্বশেষ

কুমিল্লায় সদর দক্ষিন উত্তররামপুর রহমত নগর এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক : ১

  প্রতিনিধি 6 July 2024 , 2:32:12 161 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক //

কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার অন্তর্ভুক্ত উত্তররামপুর রহমত নগর এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‍্যাব-১১।
শনিবার (৬ জুলাই) দুপুরে র‍্যাব- ১১, সিপিসি- ২ কুমিল্লার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

           ছবি: উদ্ধারকৃত গাজাঁ

তিনি জানান, শনিবার (৬ জুলাই) র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন উত্তরামপুর রহমত নগর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৪০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি হলো- ১। নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার শৈলকুড়া গ্রামের মোঃ মহিউদ্দিন এর ছেলে মো: টুটুল(৩৮)।

র‍্যাব আরো জানায় যে, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ টুটুল (৩৮) জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বিদেশী মদ সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

আরও খবর

Sponsered content