সর্বশেষ

কুমিল্লায় ১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍‍্যাব ১১

  নিজস্ব প্রতিবেদক: 14 June 2025 , 12:13:02 163 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

অদ্য ১৩ জুন ২০২৫ ইং তারিখ বিকালে র্যা ব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কৃষ্ণনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। কুলসুম আক্তার (২৩) ও ২। লিটন (৩৫) নামক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১। কুলসুম আক্তার (২৩) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার মুড়াপাড়া গ্রামের মোঃ ওহিদ মিয়া এর মেয়ে এবং ২। লিটন (৩৫) একই গ্রামের মৃত আলী আশরাফ এর ছেলে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যা ব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা ব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content