প্রতিনিধি 1 June 2024 , 7:34:04 292 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক//
গত ২৬ মে দুপুর ৩.৩০ মিনিটে সদর দক্ষিণ থানায় কর্মরত এসআই(নিঃ)/মোহাম্মদ মাহমুদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সদর দক্ষিণ থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানাধীন রাকাশের পাড় রাস্তার মাথায়, বারোপাড়া তল্লাশী করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদকব্যবসায়ী আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যাক্তি হলেন
শিবপুর উত্তর পাড়া মোস্তফা মিয়ার ছেলে মোঃ রিপন(৩৫) পোঃ- লালমাই, থানা- কুমিল্লা সদর দক্ষিণ , জেলা- কুমিল্লা।
উক্ত ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) মামলা রুজু করা হয়।
উক্ত বিষয়ে সদর দক্ষিন মডেল থানার ওসি(তদন্ত) খাদেমুল বাহার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন এবং মাদক নির্মূলে পুলিশ সর্বদাই প্রস্তুত এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











