অনলাইন সংস্করণ: 18 August 2026 , 1:48:15 প্রিন্ট সংস্করণ
নরসিংদীর বেলাবোতে মাদক সেবনের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (১৭ আগস্ট) রাতে বেলাবো উপজেলার বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বেলাবো থানার কনস্টেবল শামসুল হক (৩০)।
আটক অপর তিনজন হলেন—বেলাবো উপজেলার মাটিয়ালপাড়া এলাকার আলী আকবরের ছেলে উজ্জল মিয়া (৩৭), সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকার আতস আলীর ছেলে রকি (২৮) এবং একই এলাকার মজনু মিয়ার ছেলে বাদল (৩৭)।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমানউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক পুলিশ সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।









