সর্বশেষ

১৫ কেজি গাঁজা’সহ আটক এক

  নিজস্ব প্রতিবেদক: 31 October 2024 , 7:16:15 155 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

র্যাব -১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকসহ ০১ জনকে আটক করে।

৩১ অক্টোবর ২০২৪ র্যাবের লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপত্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত ব্যাক্তি হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার রাজাপাড়া গ্রামের আল আমিন এর ছেলে মোঃ রিহান(১৯)৷
এ সময় আসামীর হেফাজত হতে ১৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

র্যাব সূত্রে আরও জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটর সাইকেল ব্যবহার কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যা ব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা ব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content