সর্বশেষ

চাটখিলে পান-সিগারেটের দোকান থেকে ৫০ পিস ইয়াবাসহ যুবদল কর্মী গ্রেফতার

  অনলাইন সংস্করণ: 29 August 2026 , 2:42:39 প্রিন্ট সংস্করণ

নোয়াখালীর চাটখিল থানার ৯ নম্বর খিলপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ শাহাব উদ্দিন (৩৫) নামে এক পান-সিগারেট দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত ১২.৩০ মিনিটে অভিযান চালিয়ে দেলিয়াই বাজারের মেজবান হোটেলের বিপরীত পাশে অবস্থিত একটি পান-সিগারেটের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহাব উদ্দিন পূর্ব লেদাই দর্জি বাড়ির মন্তাজ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি যুবদলের কর্মী।
নোয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব মোল্লা জানান, গ্রেফতারকৃত শাহাব উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

Hello world!

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Fb/newsnestbd
@newsnest
www.newsnest.com