সর্বশেষ

পিছিয়ে গেল দুই দিনব্যাপী ‘কুমিল্লা চলচ্চিত্র উৎসব

  প্রতিনিধি 25 August 2026 , 10:19:26 প্রিন্ট সংস্করণ

ঢাকা ফিল্ম ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ‘১ম কুমিল্লা চলচ্চিত্র উৎসব ২০২৬’ এর সময়সূচি ও ভেন্যু পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত ২৮ ও ২৯ আগস্টের পরিবর্তে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর উৎসবটি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ভেন্যুও পরিবর্তন করে কুমিল্লা কে স্ক্রিন সিনেপ্লেক্সের বদলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন নির্ধারণ করা হয়েছে।আয়োজকদের এক বিবৃতিতে জানানো হয়, কুমিল্লার চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি সৃজনশীল ও উন্মুক্ত সাংস্কৃতিক পরিসর গড়ে তোলাই এই উৎসবের মূল লক্ষ্য। দুই দিনের আয়োজনে থাকবে ৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ১টি প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এছাড়া চলচ্চিত্র বিষয়ক সেমিনার, মুক্ত আলোচনা এবং দেশের বরেণ্য চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হবে।

ঢাকা ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক বড়ুয়া মনোজিত ধীমন বলেন, কুমিল্লা জেলা শহরের চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটি অনুপ্রেরণা ও চিন্তা বিনিময়ের একটি উর্বর ক্ষেত্র হয়ে উঠবে। উৎসবটি মূলত সবার জন্য উন্মুক্ত একটি সৃজনশীল আয়োজন।তিনি আরও জানান, চলচ্চিত্রের নান্দনিকতা, সমাজ বাস্তবতা ও সংস্কৃতিকে দর্শকদের সামনে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের নির্মাতা ও দর্শকদের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্য নিয়েই এই উৎসবের পরিকল্পনা করা হয়েছে। আয়োজকরা জানান, উৎসব বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবে কুমিল্লা সিটি করপোরেশন, বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটি, বাংলাদেশ চলচ্চিত্র সংসদ, কুমিল্লা ফিল্ম সোসাইটি, কক্সবাজার ফিল্ম ক্লাব এবং বেঙ্গল ফিল্ম সোসাইটি। দুই দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব সকল দর্শকের জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content

Hello world!

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Fb/newsnestbd
@newsnest
www.newsnest.com