সারাদেশ

কুমিল্লায় তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’-এর বর্ণাঢ্য সমাপনী

  নিজস্ব প্রতিবেদক : 21 May 2026 , 11:15:55 103 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

Img 20260521 Wa0021

তিন দিনব্যাপী দেশব্যাপী আয়োজিত ‘ভূমি সেবা মেলা ২০২৬’-এর কুমিল্লা পর্বের সফল সমাপ্তি ঘটেছে। আজ এক আড়ম্বরপূর্ণ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার পর্দা নামে। মেলায় ভূমি সেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

গত ১৯ মে ২০২৬ তারিখ সকালে দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় কুমিল্লাতেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে মেলাটি অনুষ্ঠিত হয়। শুধুমাত্র কুমিল্লা আদর্শ সদর উপজেলাতেই মেলা চলাকালীন প্রায় সহস্রাধিক মানুষকে সরাসরি ভূমি সেবা প্রদান করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের ঝুলে থাকা জমির কাগজপত্র সংক্রান্ত বিভিন্ন জটিল সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান করা সম্ভব হয়েছে।
আজ মেলার শেষ দিনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম মসিউজ্জামান। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন কুমিল্লা আদর্শ সদরের সহকারী কমিশনার (ভূমি) মাসিয়াত আক্তার।
উক্ত মেলায় ভূমি উন্নয়ন কর ও নামজারি ক্যাটাগরিতে চমৎকার সেবা প্রদানের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। বিজয়ীরা হলেন: প্রথম স্থান, মোহাম্মদ মনির হোসেন, ভূমি সহকারী কর্মকর্তা, পৌর ভূমি অফিস, আদর্শ সদর, কুমিল্লা।
দ্বিতীয় স্থান: সেঁজুতি বণিক, জেলা রেকর্ডরুম ডেপুটি কালেক্টর (তার পক্ষে জেলা পুরস্কার গ্রহণ করেন আর আর ডিসি)।
তৃতীয় স্থান: মকবুল হোসেন, উপজেলা সেটেলমেন্ট অফিস, জরিপ অধিদপ্তর, আদর্শ সদর, কুমিল্লা।
ব্যাপক জনসম্পৃক্ততা ও সফলতার মধ্য দিয়ে এবারের ভূমি সেবা মেলা সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরও খবর

Sponsered content