আঞ্চলিক

কুমিল্লায় ব্রাহ্মণ পাড়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৭

  প্রতিনিধি 15 May 2026 , 7:22:18 96 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

20260515 190930

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও পলাতক আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক সাতটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে সর্বমোট  ৪২৬ পিস ইয়াবা ট্যাবলেটনউদ্ধার করেছে পুলিশ।

থানা পুলিশের মাদকবিরোধী তিনটি পৃথক অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ সাহেবাবাদ এলাকার  মো: কবির (৩৫), ১১৬ পিস ইয়াবাসহ দেউশ গ্রামের মোঃ খোকন মিয়া (৩৭) এবং ১৩০ পিস ইয়াবাসহ নাইঘর এলাকার মোঃ হৃদয় ওরফে ওমর ফারুক (২৭)  হাতেনাতে গ্রেফতার হন।
মাদক অভিযানের পাশাপাশি আদালতের পরোয়ানা তামিল করতে বিশেষ তৎপরতা চালায় পুলিশ। এতে সিআর সাজাপ্রাপ্ত আসামী রবি (কান্দুঘর) এবং বিভিন্ন মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ ইব্রাহীম, মোঃ আপন ও মোঃ সোলায়মানকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমেকে জানিয়েছেন, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক।

তিনি জানান গ্রেফতারকৃতদের বিচারের জন্য পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে।
জনস্বার্থে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।