সারাদেশ

রাজধানীর কলাবাগান থানার এসআই নিখোঁজ

  ডেস্ক রিপোর্ট : 30 April 2026 , 11:20:47 76 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

রাজধানীর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় এরই মধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল (সাদা) পোশাকে বের হয়ে যান রাকিবুল হাসান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
নিখোঁজ পুলিশ কর্মকর্তার পরিচয়, নিখোঁজ এসআই রাকিবুল হাসানের গ্রামের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার।
তার ব্যক্তিগত শারীরিক বর্ণনা  হলো: গায়ের রং: শ্যামলা, মুখমণ্ডল:গোলাকার, উচ্চতা: প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি, চুল:ছোট ও কালো

নিখোঁজের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম রহমান বলেন, “এসআই নিখোঁজের ঘটনায় আমরা কাজ করছি এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, নিখোঁজ এসআইয়ের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে যে, এর আগেও রাকিবুল হাসান কয়েকবার এভাবে নিখোঁজ হয়েছিলেন।

আরও খবর

Sponsered content