সর্বশেষ

কুমিল্লায় এনএসআই-এর তথ্যে অভিযান ২৫০ লিটার অকটেন জব্দ

  নিজস্ব প্রতিবদেক: 17 April 2026 , 2:17:31 123 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে জ্বালানি তেল বিক্রি এবং লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়াতলী ও বেলতলী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সুজন চন্দ্র রায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গোয়েন্দা সংস্থা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। এসময় আনসার বাহিনীর সদস্যবৃন্দ এবং স্থানীয় উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

অভিযানে ‘আবুল হাশেম এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা মোট ২৫০ লিটার অকটেন জব্দ করা হয়। এর মধ্যে প্রতিষ্ঠানের মালিক জনাব আবুল হাশেমের (৩৮) বাসা থেকে ২৪৫ লিটার এবং তার দোকান থেকে ৫ লিটার অকটেন উদ্ধার করা হয়।

লাইসেন্স ব্যতীত দাহ্য পদার্থ সংরক্ষণ, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে তেল বিক্রি এবং অননুমোদিত পাত্রে ঝুঁকিপূর্ণভাবে তেল রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জব্দকৃত ২৫০ লিটার অকটেন তাৎক্ষণিকভাবে স্পট নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা ‘মুন ফিলিং স্টেশন’-এর কাছে ২৭,৫০০ টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা করা হয়।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, অভিযুক্ত ব্যক্তি দাহ্য পেট্রোলিয়াম পণ্য অবৈধভাবে সংরক্ষণ ও অননুমোদিত পাত্রে বিক্রি করছিলেন, যা জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জ্বালানি তেলসহ যেকোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করা হলে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content