সর্বশেষ

৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের বন্ধ ঘোষণা 

  অনলাইন সংস্করণ : 9 April 2026 , 10:36:08 210 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ এবং লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য আগামী শনিবার (১১ এপ্রিল) সিলেট ও নাটোরের বেশ কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগগুলো পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:  বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, লাক্কাতুয়রা স্টেডিয়াম উপকেন্দ্রের আওতাধীন তিনটি ফিডারে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ চলবে। এলাকাগুলো হলো: ওসমানী বিমানবন্দর আবাসিক এলাকা ও বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের সংলগ্ন এলাকা।

কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড ও আবাদানি।
বড়শালা বাজার মসজিদের পাশের আংশিক এলাকা, পর্যটন, ফরিদাবাদ ও সিলভার সিটি।
কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগঞ্জ, মহালদিক ও উমদারপাড়া।
আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীররগাঁও, ছালিয়া, রঙ্গটিলা ও সালুটিকর ঘাটসহ আশেপাশের এলাকা।
নাটোরে: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, নাটোর দফতরের আওতাধীন চৌকিরপাড় ফিডারের বিদ্যুৎ লাইনের সুরক্ষায় গাছের ডালপালা কাটা হবে। এ কারণে ওই এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উভয় কর্তৃপক্ষই জানিয়েছে যে, মেরামত কাজ দ্রুত শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

আরও খবর

Sponsered content