সর্বশেষ

শাহরাস্তিতে স্বামীর মুখের দুর্গন্ধে অতিষ্ঠ স্ত্রী, প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

  নিজস্ব প্রতিবেদক : 5 April 2026 , 1:03:26 87 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক বিচিত্র ও অসহনীয় পারিবারিক সমস্যার খবর পাওয়া গেছে। স্বামীর মুখের প্রচণ্ড দুর্গন্ধ এবং এ নিয়ে প্রতিবাদ করায় মারধরের শিকার হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক স্ত্রী।
গত শনিবার (৪ এপ্রিল) শাহরাস্তি থানায় হাজির হয়ে বিবাদীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন উপজেলার রাগৈ (সুদুর বাড়ী) এলাকার বাসিন্দা পারভীন আক্তার (৫০)। অভিযোগে তার স্বামী ছেরাগ আলীকে (৮০) বিবাদী করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পারভীন আক্তারের স্বামী ছেরাগ আলীর মুখে দীর্ঘস্থায়ী ও প্রচণ্ড দুর্গন্ধ রয়েছে। ঘরের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে স্ত্রী তাকে বারবার মুখ পরিষ্কার রাখার অনুরোধ জানালেও তিনি তাতে কর্ণপাত করেন না। উল্টো এই বিষয়ে কথা বলতে গেলেই বৃদ্ধ স্বামী ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে অকথ্য ভাষায় গালমন্দ এবং মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।।

ভুক্তভোগী পারভীন আক্তার জানান, বিবাদীর মুখের দুর্গন্ধ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, একই ঘরে বসবাস করা তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নিজের সুস্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাপনের অধিকার রক্ষায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে স্থানীয় পর্যায়ে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর পারভীন আক্তার শাহরাস্তি থানায় লিখিত অভিযোগটি দাখিল করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে বিষয়টিকে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্যের গুরুত্ব হিসেবে দেখছেন।

আরও খবর

Sponsered content