সর্বশেষ

র‍্যাব ১১ এর অভিযানে মাদক ব্যবসায়ী ও সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক : 3 April 2026 , 5:19:47 106 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

০২ মার্চ ২০২৬ ইং তারিখ রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জাগুরজুলি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। নার্গিস (৩৭) ও ২। রাহিমা আক্তার (১৯) নামক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই তারিখে অন্য একটি

দক্ষিন চর্থা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। মোঃ ইউসুফ (২৫) নামক ০১ জন মাদক মামলার ০২ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি উপ-পরিচালক অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি গনমাধ্যমকে প্রেরণ করেন।
গ্রেফতারকৃতরা হলো ১৷ চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার বায়েজিদ বোস্তামী এলাকার আব্দুল বারেক এর মেয়ে নার্গিস (৩৭), ২৷ একই এলাকার সেলিম রিয়াজ এর মেয়ে রাহিমা আক্তার শিরিন (১৯)।

র‍্যাব আরও জানায় প্রাথমিক অনুসন্ধানে, গ্রেফতারকৃতরা আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content