সর্বশেষ

কুমিল্লার উদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ একজনের অবস্থা আশঙ্কাজনক

  নিজস্ব প্রতিবেদক: 1 April 2026 , 11:49:02 82 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের মধ্য সরকারপুর গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বুধবার (০১ এপ্রিল) ভোররাতে বেলতলী সোলেমান লেংটার মেলা থেকে বাড়ি ফেরার পথে কানোরার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা দুজনই অটোরিকশা চালক ছিলেন।
আহতরা হলেন মো. নবীর হোসেন (৩৮), পেশায় সিএনজি চালক মো. কাওসার (৪০), প্রবাসী; এবং ইসমাইল (৩৭), পেশায় সেলসম্যান এবং সিএনজি চালক মো. সাগর মিয়া (৩৫) তিনি দাউদকান্দি কদমতলী এলাকার বাসিন্দা।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জানা যায়, তারা মূলত বেলতলী সোলেমান লেংটার মাজারের মেলা থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের মাঝে বিরাজ করছে শোক ও আহাজারি।

আরও খবর

Sponsered content