সর্বশেষ

দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে, যাত্রী নিখোঁজ

  নিজস্ব প্রতিবেদক : 25 March 2026 , 8:23:16 82 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ঢাকাগামী বাসটি ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল। এ সময় একটি ইউটিলিটি ফেরি পন্টুনে জোরে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে কাজ করছে এবং অতিরিক্ত ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে কয়েকজন যাত্রী পানির ওপর উঠতে সক্ষম হলেও, অধিকাংশ যাত্রী বাসের ভেতর আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার পর ওই স্থানেছ আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘাটে উৎসুক জনতার ভিড় জমে। উদ্ধারকারী জাহাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে তৎপর রয়েছে।

আরও খবর

Sponsered content