সর্বশেষ

ইসরায়েলের বনি ব্রাকে ভয়াবহ হামলা: ৬ শিশুসহ আহত ৯

  ব্রস্ট সেন: 25 March 2026 , 2:49:29 78 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত বনি ব্রাক শহরে এক ভয়াবহ হামলায় অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনই শিশু বলে নিশ্চিত করেছে দেশটির জরুরি উদ্ধারকারী সংস্থা।

ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (MDA) জানিয়েছে, হামলার পর বনি ব্রাক শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও ধ্বংসাবশেষের (স্প্লিন্টার) আঘাতে হতাহতের এই ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন।

উদ্ধারকারী দলের প্রতিবেদন অনুযায়ী, ২৩ বছর বয়সী এক যুবক স্প্লিন্টারের আঘাতে মাঝারি ধরনের জখম হয়েছেন। ৬ জন শিশু এই হামলায় আহত হয়েছে। এদের মধ্যে ৭ বছর বয়সী এক বালক কাঁচের স্প্লিন্টারের আঘাতে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।  বিস্ফোরণ ও স্প্লিন্টারের আঘাতে আরও ২ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হালকা আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা বর্তমানে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ভবনে তল্লাশি চালাচ্ছেন। কাঁচ ভেঙে এবং বিস্ফোরণের তীব্রতায় আরও কেউ আটকা পড়ে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বনি ব্রাক শহরটি মূলত কট্টর রক্ষণশীল ইহুদি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। ঘনবসতিপূর্ণ এই এলাকায় হামলার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও খবর

Sponsered content

কুমিল্লার নাঙ্গল কোটে ০৬ নং আদ্রায় সালীশে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতে মুয়াজ্জিনের স্ত্রীকে মারধরের অভিযোগ।

কুমিল্লায় র‍্যাব-১১, সিপিসি-২ এর দুইটি অভিযানে ২০ কেজি গাঁজা ও ৯০৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ধানমন্ডির অব্যহতি প্রাপ্ত তিন সমন্বয়কে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় শিবির কর্মী ও এনসিপির সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক হান্নানকে শোকজ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা ও কারাদন্ড

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে বর্ষবরণ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাম্মদ রায়হান উদ্দিনের পদত্যাগ