সর্বশেষ

কুমিল্লা ছত্রখীল পুলিশ ফাঁড়ির অভিযানে বিপুল পরিমাণ মাদক নিয়ে ধরা খেলেন সিরাজসহ আরো ২ জন

  নিজস্ব প্রতিবেদক: 16 June 2025 , 12:37:05 218 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

১৬ জুন ভোর রাত ৩.৫০ মিনিটের সময় কুমিল্লা ছত্রখীল ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভারত থেকে চোরাই পথে মাদক প্রবেশ করছে। উক্ত সংবাদটি জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খানকে জানালে তিনি দ্রুত মাদক উদ্ধার করার জন্য ছত্রখীল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিরুল হক’কে নিদের্শ প্রদান করেন।

উক্ত নির্দেশ পেয়ে ইনচার্জ মমিরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ৫ নং পাঁচথুবি ইউনিয়নের মতিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সিরাজ,দেলোয়ার এবং সায়েদ হোসেনের বসত ঘর তল্লাশী করে ৫০০ বোতল ভারতীয় স্কাফ ও ৮ কেজি গুড়া গাঁজাসহ ০৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো ১৷ পাঁচ নং পাঁচথুবি ইউনিয়ন মতিনগর এলাকার মৃত আলী আশরাফের ছেলে সিরাজ(৩৮), ২৷ একই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে মোঃ দেলোয়ার হোসেন ( ৪৮) এবং একই এলাকার পিতা মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ সায়েদ হোসেন (২০), সর্ব থানা কোতোয়ালি,  জেলা কুমিল্লা। 

পুলিশ সূত্রে জানাযায় তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা হতে মাদক দ্রব্য ক্রয় করে দেশের ভিবিন্ন জায়গায় খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছে।

তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রকৃয়াধীন।

আরও খবর

Sponsered content