সর্বশেষ

কুমিল্লা মনোহরগঞ্জ থানায় অনলাইন জিডি সেবা চালু

  নিজস্ব প্রতিবেদক: 21 May 2025 , 2:38:02 130 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

১৫ মে ২০২৫ থেকে চালু হয়েছে অনলাইন জিডি সেবা।

প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না এসে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ‌।

উল্লেখ্য, ইতোপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। অদ্য ১৫ মে ২০২৫ খ্রিঃ থেকে কুমিল্লা জেলার ১৮ টি থানা এলাকার সকল ধরনের জিডি অনলাইনে করা যাবে।

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।

বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও খবর

Sponsered content