সর্বশেষ

কুমিল্লা জেলাতে বজ্রপাতে নিহত ৪

  নিজস্ব প্রতিবেদক: 28 April 2025 , 4:30:41 172 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুল ছাত্রসহ চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বরুড়া ও মুরাদনগরে পৃথক দুইটি ঘটনায় তাদের মৃত্যু হয়।

বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ও বাঙ্গুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content