সর্বশেষ

কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ আটক ২

  নিজস্ব প্রতিবেদক 14 February 2025 , 10:48:31 146 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

১৪ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮.০০ মিনিটে কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন নিমসার এলাকায় এশিয়া ট্রান্সপোর্ট বাসে তল্লাশি করে ১৬ কেজি গাঁজাসহ ০২ নারীকে আটক করা হয়।

কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক চৌধুরী ইমরুল এক খুদেবার্তায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কে এশিয়া ট্রান্সপোর্ট বাস তল্লাশি করে ১৬ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়।
তিনি আরো জানান যে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নারীদেরকে দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন মাদক ব্যবসায়ীরা।
আটককৃত দুই নারী হল – কুমিল্লা জেলার কোতোয়ালি থানার মুরাদপুর এলাকার মৃত চারু মিয়ার মেয়ে রুনু আক্তার (৩৭) ও হারুন স্কুল গাংচর এলাকার মৃত সুমন মিয়ার মেয়ে এবং রাব্বি হোসেনের স্ত্রী আঞ্জুমান আক্তার সুমাইয়া (২০)।

উক্ত আসামিদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোহাম্মদ মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

ডিএনসির উপ-পরিচালক চৌধুরী ইমরুল জানান মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content