সর্বশেষ

পিকআপের বডির নিচে একমণ গাঁজা গ্রেফতার ০২

  নিজস্ব প্রতিবেদক: 8 November 2024 , 3:17:37 124 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লা র্যাব ১১ এর চৌকস দল অভিযান চালিয়ে কোতোয়ালী থানার অন্তর্ভুক্ত তৈলকূপি এলাকায় থেকে গাঁজাসহ ০২ জনকে আটক করেছে র্যাব১১।

০৭ নভেম্বর ২০২৪ তারিখে লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিনব কৌশলে পিকআপ ভ্যানের বডির ভিতরে গোপন প্রকোষ্ঠ বানিয়ে মাদকদ্রব্য গাঁজা পরিবহণের সময় আসামী দুই জনকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তিরা হলো
১। মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ি থানার ধীরপুর এলাকার আবুল কাশেম এর ছেলে মোহসীন (৫৮), ২। কুমিল্লা জেলার বুড়িচং থানার মিরপুর এলাকার জাকির হোসেন এর ছেলে হৃদয়@ জীবন (১৯)। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ৪০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ০১ টি পিকআপ উদ্ধার করা হয়।

র্যাব জানায় প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা সহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহণ করতো। র্যা ব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা ব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content