সর্বশেষ

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, আহত ১২

  অনলাইন ডেস্ক : 6 November 2024 , 3:17:53 230 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হাজারী গলি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় পুলিশসহ আহত হয়েছেন ১২ জন।

মঙ্গলবার ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পুলিশ ও সেনাসদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলাকারীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলছে।

জানা গেছে, কিছুদিন আগে একজন ফেসবুক ব্যবহারকারী তার প্রোফাইলে একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে ইসকন নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ছিল। ফটোকার্ড সম্বলিত সেই পোস্ট নিজের প্রোফাইলে শেয়ার করেন হাজারী গলির মিয়া শপিং সেন্টারের একটি দোকানের মালিক। আর সেই পোস্টে ক্ষুব্ধ হয়ে স্থানীয়দের একাংশ দোকানটি ভাঙচুর করে এবং ওই ব্যবসায়ীর ওপর আক্রমণের চেষ্টা করেন।

বিক্ষুব্ধদের থামানোর সময় সেনাসদস্যরা ধাওয়া দিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করলে তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হয়।

আরও খবর

Sponsered content