সর্বশেষ

কুমিল্লা লুট হওয়া ২৮টি অস্ত্র ও ৬৬৭ টি গুলি উদ্ধার

  প্রতিনিধি 12 August 2024 , 5:00:08 180 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক//

জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লাতে গত ৮ আগস্ট ২০২৪ ইং তারিখে কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার উপর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। উক্ত সভায় কুমিল্লা জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার সুশীল সমাজ, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দের লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার জোরালো আহবান জানিয়েছিলেন।

তারই ধারাবাহিকতায় এখন পর্যন্ত কুমিল্লা জেলার বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২৮টি অস্ত্র ও ৬৬৭ টি গুলি উদ্ধার করছে আনসার ভিডিপি কুমিল্লার কমান্ড্যান্ট রাশেদুজ্জামান।

উদ্ধার হওয়া অস্ত্র সেনাবাহিনীর উপস্থিতিতে কুমিল্লা পুলিশ লাইনে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

গত ৫ তারিখে কুমিল্লার ৭ টি থানা ও কুমিল্লা পুলিশ লাইন্স থেকে অস্ত্র লুট হয়। পরে সরকারি নির্দেশনা মোতাবেক আনসার ও ভিডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করে। কুমিল্লা জেলা অফিসের তত্ত্বাবধানে ২৮ টি আগ্নেয়াস্ত্র, ৬৬৭ রাউন্ড গুলি, ১১ টি খালি ম্যাগজিন, হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়েছে ।

এসব অস্্রপরিত্যক্ত অবস্থায়- ড্রেনের ভেতর, বন জঙ্গল থেকে খোঁজাখুঁজি করে এবং এলাকার মসজিদের মাইকে জানান দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে  এসব অস্ত্র গোলাবারুদ  উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষার সাথে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জ কমান্ডার আশীষ কুমার ভট্টাচার্য জানান, শুধু কুমিল্লায় নয় নোয়াখালী,  ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরেও বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার থানা পাহারা এবং যানজট নিরসন কাজে আনসার ভিডিপির সদস্যদের কাজ চলমান আছে।

আরও খবর

Sponsered content