সর্বশেষ

বৃষ্টির পানি আটকিয়ে ভেঙ্গে গেছে বসত ঘর, বিপাকে পরিবার

  প্রতিনিধি 2 August 2024 , 8:42:21 242 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ০৩ নং কালিকাপুর ইউনিয়নের ০৯ নং ওয়ারডের মৃত আছলাম হাজারীর ছেলে জয়নাল আবেদীনের বসত ঘর এখন ভেঙ্গে ভেঙ্গে পড়ছে।

জানা যায় একই এলাকার প্রতিবেশী সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন মজুমদার নামের এক ব্যাক্তি রাজনৈতিক পূর্ব শত্রুতাতার জের ধরে তার বসত বাড়ীর পানি নিষ্কাশন ড্রেনের সামনে বাঁধ দিয়ে দেয়, এতে জয়নালের বাড়ির পানি বের হতে না পারায় গত ২ দিনের বৃষ্টির পানি জমে ধ্বসে পড়ছে তার বসত ঘর, এতে বিপাকে পড়েছে জয়নালের পরিবারের লোকজনসহ বাড়ির অনেকেই। যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের অনাকাঙ্কিত দুর্ঘটনা হতে পারে হতাহত।
এ বিষয়ে জয়নাল আবেদিন বলেন, আমি ইউপি নির্বাচনে আওয়ামীলীগের সমর্থন করি। পরর্বতী সময় থেকে তার সাথে আমার বিরোধ চলেই আসছে তারই পরিপ্রেক্ষিতে সবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মজুমদার আমার বাড়ির পানির নিষ্কাশনের ড্রেনের লাইন বন্ধ করে দেয়। যার কারণে গত কয়েকদিনের বৃষ্টির পানি জমে থাকায় আমার ঘরের আশপাশের মাটি নরম হয়ে বসত ঘরের দেয়াল ফাটল দেখা দেয় এবং এক পর্যায়ে ভেঙ্গে পড়ে। আমি এর প্রতিকার চাই ।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন মজুমদারের ছেলে নেয়ামতউল্লাহ মজুমদারের সাথে কথা বললে তিনি বলেন, আমাদের এই এলাকার বেশিরভাগ বাড়ির আশেপাশের জায়গাগুলো আমাদের তেমনি জয়নালের বাড়ির তিন পাশেই আমাদের জায়গা যার কারনে আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিয়েছি।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলার র্নিবাহী কর্মকর্তা কে মুঠো ফোনে অবহিত করলে তিন জানান, ওই এলাকার চেয়ারম্যান কে আমি এ বিষয়টি জানিয়ে দিয়েছি এবং তার সুষ্ঠু সমাধান করার জন্য নির্দেশে প্রদান করেন ।

আরও খবর

Sponsered content