সর্বশেষ

কুমিল্লা রাজমঙ্গলপুর এলাকা থেকে মাদকব্যবসায়ী আটক : ১

  প্রতিনিধি 5 July 2024 , 10:39:25 302 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক //

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অন্তর্ভুক্ত রাজমঙ্গলপুর এলাকা থেকে ১২৫ বোতল বিদেশী মদ’সহ ০১ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‍্যাব-১১।

                  ছবি: বিদেশীমদ

শুক্রবার (৫ জুলাই) র‍্যাব- ১১, সিপিসি- ২ কুমিল্লার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (৫ জুলাই) র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজমঙ্গলপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ১২৫ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি হলো- রাজমঙ্গলপুর এলাকার মৃত আবু তাহেরের ছেলে ইয়াসিন(২০), থানা: কোতয়ালী, জেলা: কুমিল্লা।

র‍্যাব আরো জানায় প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামী মোঃ ইয়াসিন (২০) জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বিদেশী মদ সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content