সর্বশেষ

কুমিল্লায় মাঝিগাছায় র্যাবের অভিযানে ১২ কেজি গাঁজা’সহ মাদক ব্যাসয়ী আটক

  প্রতিনিধি 29 June 2024 , 2:07:31 146 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক //
গত ২৩ জুন ২০২৪তারিখ দিবাগত রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ মাঝিগাছা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী মাদকসহ ১ জনকে আটক করে। এ সময় আসামীর নিকট হতে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মিশুক (অটো) গাড়ি উদ্ধার করা হয়।
আটককৃত ব্যাক্তি হলো ১। কোতয়ালী থানার মহেশপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ জুয়েল(৩৮), জেলঃ কুমিল্লা।
র্যাব-১১ গণমাধ্যমকে জানায় প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন ধরে জব্দকৃত মিশুক (অটো) গাড়ি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর লেঃ কমান্ডার মাহমুদুল হাসান বলেন মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

আরও খবর

Sponsered content