সর্বশেষ

কুমিল্লার কোতোয়ালীতে  ৪০ গাঁজাসহ আটক ০১।  

  প্রতিনিধি 24 June 2024 , 1:45:48 368 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

গত ২৩/০৬/২০২৪ রোজ রবিবার  ০৬.১৫ মিনিটে কোতয়ালী মডেল থানা, কুমিল্লায় কর্মরত এসআই (নিরস্ত্র) সৈয়দ ফারুক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় রাত্রীকালীন অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের নিমিত্তে বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার দক্ষিণ দূর্গাপুর ধর্মপুর রেলগেইট সংলগ্ন এলাকা হতে তল্লাশী করে ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক করা হয়।

আটককৃত ব্যাক্তি হলেন, ধর্মপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মোঃ রমজান হোসেন(২৪), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা।

উক্ত ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার ,মামলা নং-৬৩, তারিখ-২৩/০৬/ ২০২৪; ধারা-৩৬(১) সারণির ১৯(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; তে মামলা রুজু করা হয়।

আরও খবর

Sponsered content