সারাদেশ

বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে জনজীবনে আরো দুর্বিসহ অবস্থার সৃষ্টি করবে – খেলাফত মজলিস

  ডেস্ক রিপোর্ট : 3 June 2026 , 9:23:22 69 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

Img 20260603 Wa0018

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ আবারো বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। এই মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

আজ প্রদত্ত বিবৃতিতে খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার নতুন করে ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়া সঞ্চালন চার্জ ২৩. ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।

বিদ্যুতের এই মূল্য বৃদ্ধিতে জনজীবনে আরো দুর্বিসহ অবস্থার সৃষ্টি করবে। দ্রব্যমূল্য আরেক দফা বাড়বে। এই মূল্য বৃদ্ধির মাধ্যমে বিদ্যুৎ বিভাগের দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা ও অপচয়ের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে। আমরা সরকারের এই মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে বিদ্যুৎ সহ জ্বালানী তেলের মূল্য কমানোর দাবি জানাচ্ছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মাধ্যে আনার দাবি জানাচ্ছি।

আরও খবর

Sponsered content

কুমিল্লার চৌদ্দগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে গাড়িতে তল্লাশী চালিয়ে ১২৫ বোতল ফেন্সিডিলসহ আটক ৪।

কুমিল্লা সদর দক্ষিণে ভূয়া দরবেশ সেজে মানুষের সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ গ্রেফতার ০৪

ব্রাহ্মণপাড়ায় ৩০০ বোতল স্কাফ সিরাপ ও ৫০ বোতল ফেনসিডিলসহ আটক ০১।

হবিগঞ্জের বানিয়াচংয়ে নাইন মার্ডার মামলায় সাংবাদিকসহ ৩ আসামি গ্রেফতারে সমালোচনার ঝড়! চেয়ারম্যান আহাদকে আনা হবে রিমান্ডে

কুমিল্লায় সাংবাদিক হুমকি–অভিযোগের পর দ্রুত পদক্ষেপ: পুলিশ সুপার নাজির আহমেদ খান ও অতিরিক্ত পুলিশ সুপারের প্রশংসা ৩৮ মাস দায়িত্ব পালনের পর এএসআই সোলায়মান বাদশা ঢাকা রেঞ্জে বদলি**

কুমিল্লা রেল স্টেশন এলাকা থেকে দলনেতাসহ কিশোর গ্যাং এর সদস্য আটক : ৭