নিজস্ব প্রতিবেদক: 26 April 2026 , 9:13:01 59 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
সারাদেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নবনিযুক্ত সাধারণ সম্পাদক আলী আসগর ইমন। তিনি বলেন, নির্যাতিত মানুষের পক্ষে কথা বলতে গিয়ে আজ সাংবাদিকরাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়ছেন।
সম্প্রতি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর এক বার্তায় তিনি এসব কথা বলেন।
আলী আসগর ইমন বলেন, “সম্মানিত সাংবাদিকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। সারাদেশে অস্বাভাবিকভাবে সাংবাদিক নির্যাতন বেড়েছে। নির্যাতিত মানুষের জন্য কথা বলতে গিয়ে সাংবাদিকরা নিজেরাই আজ ঝুঁকির মধ্যে রয়েছেন। ঠিক এমন এক সময়ে আমাকে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে, যা একটি বড় দায়িত্ব।”
তিনি আরও বলেন, “আপনারা পাশে থাকলে আমি এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই। আমরা চাই, দেশ থেকে সাংবাদিক নির্যাতন দূর হোক এবং সাংবাদিকরা নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।”
এ সময় তিনি সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জনাব আহমেদ আবু জাফর ভাইকে ধন্যবাদ। আশা করি, সবার সহযোগিতায় আমরা একটি নির্যাতনমুক্ত সাংবাদিক সমাজ গড়ে তুলতে সক্ষম হবো।”
তিনি দেশের সকল সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেন এবং শিগগিরই সবার সঙ্গে সরাসরি সাক্ষাতের আশাবাদ ব্যক্ত করেন।















