সারাদেশ

কুমিল্লা চৌদ্দগ্রামে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

  প্রতিনিধি 3 June 2026 , 9:33:31 72 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

Screenshot 2026 0603 211021 668x390 1

কুমিল্লার চৌদ্দগ্রামে হামে আক্রান্ত হয়ে আবদুল আহাদ নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের বশির আহাম্মদের ছেলে।

বুধবার (৩ই জুন) সকালে নিহত আহাদের গ্রামের বাড়ী ফেলনায় দাফন সম্পন্ন হয়েছে।

নিহত শিশুর পিতা বশির জানান, গত সোমবার সকাল সকালে শিশু আহাদের বমি হয়, গায়ে হালকা জ্বরও দেখা যায়। প্রাথমিকভাবে চিকিৎসা করিয়ে পরিস্থিতির অবনতি দেখলে একইদিন সন্ধ্যায় চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে নিয়ে যাই। সেখানের কর্তব্যরত ডাক্তার ভর্তি দেয়। ভর্তি অবস্থায়ও একাধিকার বমি হলে রাত আনুমানিক ২টায় আমরা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নিয়ে যায়।

পরিস্থিতির উন্নতি না হওয়ায় কুমিল্লা থেকে ঢাকায় নেয়ার পথে মঙ্গলবার রাত আনুমানিক ৮টায় আহাদের মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, হামের লক্ষণ নিয়ে গত সোমবার সন্ধ্যায় শিশুটি চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে ভর্তি হয়। রাতে একাধিকার বমি হওয়ায় আমরা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা প্রেরণ করি। আজ সকালে জানতে পারলাম শিশুটির মৃত্যুর খবর।

আরও খবর

Sponsered content