আর্ন্তজাতিক

এআই চিপ সংকটে বিশ্ববাজার দেশে দ্বিগুণ হলো কম্পিউটার যন্ত্রাংশের দাম

  প্রতিনিধি 23 May 2026 , 3:35:59 79 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

Img 20260523 153305

দেশে ইলেকট্রনিক পণ্যের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের ক্রমবর্ধমান চাহিদার কারণে বিশ্বজুড়েই কম্পিউটার যন্ত্রাংশের দাম হু হু করে বাড়ছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও।

বাজার সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়, এআই প্রযুক্তির প্রসারের কারণে বাজারে উন্নত মানের চিপের চাহিদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। চিপের এই তীব্র সংকটের কারণে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এক পর্যায়ে উৎপাদন বন্ধ হওয়ার উপক্রমের সম্মুখীন হয়। বর্তমানে পরিস্থিতি সামাল দিতে কোম্পানিগুলো বাধ্য হয়ে বাড়তি খরচে এই চিপগুলো ক্রয় করছে।

উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশসহ পুরো বিশ্বেই এখন কম্পিউটার ও এর বিভিন্ন যন্ত্রাংশ কিনতে গ্রাহকদের বাড়তি খরচ বহন করতে হচ্ছে। বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, প্রায় সব ধরনের ইলেকট্রনিক এবং কম্পিউটার যন্ত্রাংশের দাম আগের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে।

অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির কারণে চরম বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। একদিকে পণ্যের চড়া দাম, অন্যদিকে ক্রেতা সংকটে ব্যবসা পরিচালনায় তারা হিমশিম খাচ্ছেন। সংশ্লিষ্ট বাজার বিশ্লেষকদের ধারণা, বিশ্ববাজারে এআই চিপের এই সংকট এবং চড়া দামের প্রবণতা অন্তত ২০২৮ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আরও খবর

Sponsered content