সারাদেশ

আজহারী-আহমাদুল্লাহর ওয়াজ থেকে জামায়াতের লিফলেট-কে এই সোহেল

  ডেস্ক রিপোর্ট : 22 May 2026 , 2:35:59 84 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

20260522 143401

গত নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করার অভিযোগ উঠেছে অভিযুক্ত সোহেলের বিরুদ্ধে। সম্প্রতি এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের পাশাপাশি তার সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড থেকেও এসব তথ্যের সত্যতা মিলেছে।

এলাকাবাসীর দেওয়া তথ্যমতে, গত নির্বাচনের সময় সোহেলকে স্থানীয় ওয়ার্ড পর্যায়ে এবং বিভিন্ন ভবনে ঘুরে ঘুরে জামায়াতের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করতে দেখা গেছে। তিনি সরাসরি সাধারণ মানুষের কাছে গিয়ে দলের নির্বাচনী প্রতীকের পক্ষে প্রচারণা চালাতেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বেশ কিছু তথ্য তুলে দিয়েছেন, রুবেল মোল্লা স্থানীয় বাসিন্দা তিনি জানান, অভিযুক্ত সোহেল নিয়মিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে ভোট চাইতেন এবং সাধারণ মানুষকে কোরআনের শাসনের বিষয়ে সচেতন করার চেষ্টা করতেন।
রহিমা খাতুন গৃহকর্মী এই প্রত্যক্ষদর্শী জানান, গত নির্বাচনের সময় সোহেল তার স্বামীর কাছেও ভোট চাইতে এসেছিলেন। সে সময় তিনি তাদের বলেছিলেন, ইসলামে বিশ্বাস করলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।

সশরীরে প্রচারণার পাশাপাশি অনলাইনেও নিজের আদর্শিক প্রচারণায় বেশ সক্রিয় ছিলেন অভিযুক্ত সোহেল। তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ঘেঁটে বেশ কিছু তথ্য পাওয়া গেছে, তিনি নিয়মিত শায়খ আহমাদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারীর ওয়াজের ভিডিও নিজের টাইমলাইনে শেয়ার করতেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওসমান হাদীর পক্ষেও তার একাধিক পোস্ট ও জোরালো অবস্থান লক্ষ্য করা গেছে।

আরও খবর

Sponsered content