অপরাধ

কুমিল্লায় ১৫ কোটি টাকার ইয়াবাসহ ২ জন আটক

  নিজস্ব প্রতিবেদক: 17 August 2026 , 11:20:01 প্রিন্ট সংস্করণ

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরজুলি এলাকায় একটি বিলাসবহুল প্রাডো গাড়ি থেকে আনুমানিক ১৫ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আজ সোমবার (১৭ আগস্ট, ২০২৬) দুপুর ১২টার দিকে এই অভিযান চালানো হয়।

 

 

আটককৃতরা হলো, কক্সবাজারের চকরিয়া উপজেলার ফয়সাল হোসেন (২৫) এবং একই এলাকার গাড়িচালক আমান উল্লাহ (৩৫)।

এসময় তাদের নিকট হতে স্কচটেপে মোড়ানো ৩ লাখ পিস ইয়াবা এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাডো গাড়ি।

ঘটনার খবর পেয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইয়াবার এই বিশাল চালানটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ নিশ্চিত করেছেন যে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।