পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন ২০২৬) ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে দুপুর ১২টা ২০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানাধীন ৪নং শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকার লোহারপুলের পূর্ব পাশে রাস্তার ওপর থেকে ৮০ (আশি) বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মদ পলাতক আসামি মো. শরীফ (৪০) ফেলে রেখে পালিয়ে যায়। তার পিতার নাম মৃত রমিজ উদ্দিন। তিনি উত্তর তেতাভূমি (আনন্দপুর), ডাকঘর হরিমঙ্গল, ৪নং শশীদল ইউনিয়ন, ব্রাহ্মণপাড়া উপজেলা, কুমিল্লা জেলার বাসিন্দা।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।