মাত্র ১৫ দিনের ব্যবধানে সিলিন্ডার গ্যাসের দাম দুই দফায় মোট ৭১২ টাকা বৃদ্ধির খবরে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আয়ের সঙ্গে ব্যয়ের চরম অসামঞ্জস্যতা।
দুই দফায় অস্বাভাবিক মূল্যবৃদ্ধি: ক্ষুব্ধ ক্রেতাদের অভিযোগ অনুযায়ী, মাত্র ১৫ দিন আগেও একটি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম ছিল ১২২৮ টাকা। এরপর হঠাৎ করেই একলাফে ৫০০ টাকা বাড়িয়ে এর দাম করা হয় ১৭২৮ টাকা। সেই ধাক্কা সামলে ওঠার আগেই আজ আবারও দাম বাড়িয়ে তা ১৯৪০ টাকায় নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে একটি সিলিন্ডার গ্যাসের দাম ৭১২ টাকা বৃদ্ধি করা হলো।
আয়ের সাথে সঙ্গতি নেই, বাড়ছে ক্ষোভ, এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। তারা ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, "গ্যাসের দাম ১৫ দিনে ৭১২ টাকা বাড়লেও, এই সময়ে সাধারণ মানুষের আয় বা বেতন কতটুকু বেড়েছে?" আয় না বাড়লেও নিত্যপ্রয়োজনীয় জিনিসের এই লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরম সংকটে ফেলে দিয়েছে।