প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৪, ৩:০৪ এ.এম
চাঁদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষে নিহত ০১ আহত পুলিশসহ ২০
নিজস্ব প্রতিবেদক //
চাঁদপুর শহরের পুরানবাজারে আধিপত্য বিস্তারকে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে আল আমিন নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুই পুলিশসহ ৬ জনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (১১ জুন) রাত ৯টায় পুরানবাজারের মেরকাটিজ রোড ও পাশের নিতাইগঞ্জ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আল আমিন চাঁদপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ খানের ছেলে।
চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন আলম জানান, মঙ্গলবার রাত ৯টায় পুরানবাজারের মেরকাটিজ রোড ও পাশের নিতাইগঞ্জ এলাকার যুবকদের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংবাদ পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষ চলাকালে মাথায় গুলিবিদ্ধ হয়ে আল আমিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আল আমিনের বাবা আব্দুল মজিদ খান চাঁদপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।
এ বিষয়ে থানায় এখনো কোন মামলা রুজু করা হয় নি, তবে মামলার প্রস্তুতি চলছে।
Copyright © 2026 NesNest. All rights reserved.